Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সেক্রেটারি আন্দা ফিলিপ মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আন্দা ফিলিপ তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন এবং বলেন, জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর নিয়মিত অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকারের বার্তা দেয়।

তারেক রহমান বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা সুগম হয়েছে। তিনি বলেন, সরকার প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। নারীর ক্ষমতায়নকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবেও উল্লেখ করেন তিনি।

আন্দা ফিলিপ বিএনপির নির্বাচনি ইশতেহারে শিক্ষা খাতের উদ্যোগ ও কমিউনিটিভিত্তিক কর্মসূচির প্রশংসা করেন। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে আইপিইউর অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদারের আগ্রহ জানান। তানজানিয়ায় আইপিইউর ১৫৩তম সম্মেলনে স্পিকারের অংশগ্রহণে সম্পর্ক শক্তিশালী হবে বলে আশা করেন তিনি। প্রধানমন্ত্রী নারীদের জন্য অনার্স পর্যন্ত বিনা মূল্যে শিক্ষা, উপবৃত্তি এবং ফ্যামিলি কার্ড প্রকল্পের পরিকল্পনার কথা জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।