Web Analytics

জর্ডানের আকাবার কিং হুসেইন আন্তর্জাতিক বিমানবন্দরে শত শত ইসরাইলি যাত্রী আটকা পড়েছেন, কারণ জর্ডান কর্তৃপক্ষ রোববার ইসরাইলি বিমান সংস্থা আরকিয়ার ফ্লাইট স্থগিত করেছে। ইসরাইলি চ্যানেল ১২ জানিয়েছে, ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীরা বিমানবন্দরে আটকা পড়েছেন। এ বিষয়ে জর্ডানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এমন সময় ঘটল যখন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইল তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। এই হামলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আক্রমণের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছিল। ইসরাইলের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা আরকিয়া গত সপ্তাহে জানিয়েছিল, তারা তাদের বেশির ভাগ কার্যক্রম জর্ডান ও মিশরের বিমানবন্দরে স্থানান্তর করবে।

তবে দৈনিক ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, জর্ডান কর্তৃপক্ষ এই পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিচ্ছে। ইসরাইলি বিমান চলাচল কর্মকর্তারা বলেছেন, আরকিয়া সম্ভবত জর্ডান হয়ে চলাচলকারী সব ফ্লাইট বাতিল করতে বাধ্য হবে। সংস্থাটি জানিয়েছে, প্রয়োজনীয় অনুমতি পেলে তাদের কিছু কার্যক্রম মিশরের তাব্বা বিমানবন্দরে স্থানান্তর করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।