Web Analytics

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৬-এর কাছাকাছি শূন্যরেখার ওপারে চারজনকে দেখতে পান স্থানীয়রা। বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তারা কিছুক্ষণ ভারতীয় অংশে অবস্থান করার পর সরে যান এবং পরে আর দেখা যায়নি। স্থানীয়রা জানান, বিজিবির কঠোর নজরদারির কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে গ্রামবাসীরাও বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে একযোগে কাজ করার আশ্বাস দেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে এবং সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি এখনো পাওয়া যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।