Web Analytics

আগামী ২৮ জুন সারা দেশে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ২৫ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, এবারের ক্যাম্পেইনে প্রায় ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।

৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল দেওয়া হবে। নির্ধারিত দিনে কোনো শিশু বাদ পড়লে পরদিন উপজেলা পর্যায়ে তা দেওয়া হবে এবং দুর্গম এলাকায় চার দিন পর্যন্ত কার্যক্রম চলবে। সারা দেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্র ও ৫০০ মোবাইল কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ভিটামিন ‘এ’র অভাব রাতকানা ও শিশু অন্ধত্বের প্রধান কারণ। নিয়মিত ক্যাপসুল বিতরণের ফলে দেশে অপুষ্টিজনিত অন্ধত্বের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।