Web Analytics

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইয়াসিনের নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুর শুক্কুর, মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, মো. পারভেজ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।

পুলিশের অভিযোগ, তারা র‍্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধে আলীনগর বহুমুখী সমবায় সমিতির ফেসবুক পেজ ও বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে পুলিশ, বিজিবি, সিআরবি এবং অন্যান্য সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগও আনা হয়েছে।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এসব অনলাইন প্রচারণার মাধ্যমে প্রশাসনের বিরুদ্ধে জনমত তৈরি ও সাধারণ মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করা হতো। গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন এবং আরও তিন সদস্য আহত হন। ওই হত্যা মামলায় মো. ইয়াসিনকে প্রধান আসামি করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।