Web Analytics

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে এশিয়ান ইউনিভার্সিটির যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অটোর মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টা ৩৮ মিনিটে শাহ আলী থানার দিয়াবাড়ির নবাবেরবাগ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। দুর্ঘটনায় চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে কোনো আহত ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। নিহতদের লাশ শাহ আলী থানার উপপরিদর্শক আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টরা কাজ করছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।