Web Analytics

খেলাফত মজলিস জ্বালানি তেল, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়েছে। জ্বালানি তেল, সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষোভ জানিয়ে দলটি বর্ধিত জ্বালানিমূল্য প্রত্যাহারেরও আহ্বান করেছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যায় ঢাকার পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এসব দাবি ওঠে।

নেতারা বলেন, জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর ফলে জনজীবন বিপর্যস্ত পরিস্থিতির দিকে যাচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, বাসভাড়াসহ দ্রব্যমূল্য আবার বেড়েছে এবং মূল্যস্ফীতিও বৃদ্ধি পেয়েছে। গত ছয় মাসে সরকার দফায় দফায় জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে তারা অভিযোগ করেন। এতে সাধারণ মানুষের টিকে থাকা চরম কঠিন হয়ে পড়েছে বলেও তারা উল্লেখ করেন।

শিশু-কিশোর হত্যা, ধর্ষণ ও নির্যাতন বৃদ্ধির কথা উল্লেখ করে কিশোর গ্যাং, মাদক সরবরাহকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্সের দাবি জানানো হয়। সংবিধান সংস্কারের জন্য সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সমন্বয়ে পরিষদ গঠনের আহ্বানও জানায় দলটি। বৈঠকে সভাপতিত্ব করেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী এবং পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।