Web Analytics

চট্টগ্রামের বায়েজিদ থানার শেরশাহ এলাকায় কিশোয়ানের একটি গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের জন্য লেখা অন্তত পাঁচ হাজার বস্তা গম পেয়েছে পুলিশ। গুদামটি বনফুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের বলে জানা গেছে। শনিবার গম আনলোডে স্থানীয়রা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা গুদামটি ঘিরে রাখেন।

স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, খাগড়াছড়ি সদর এলএসডির উদ্দেশে শুক্রবার গভীর রাতে পতেঙ্গা সাইলো থেকে গমবোঝাই দুটি ট্রাক বের হয়। পরিবহন ঠিকাদার মোহাম্মদ ইছার তত্ত্বাবধানে থাকা ট্রাক দুটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে শনিবার সকাল থেকে শেরশাহের গুদামে গম নামাতে শুরু করে। উত্তেজনার মধ্যে একটি ট্রাক চলে যায়, আরেকটি আটকে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

বায়েজিদ থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, কিশোয়ান গ্রুপের কর্মকর্তারা নিলাম থেকে গম কেনার দাবি করে কাগজপত্র দিয়েছেন, তবে সেগুলোর সত্যতা যাচাই হয়নি। পতেঙ্গা সাইলোর তত্ত্বাবধায়ক রাকিবুল হাসান বলেন, নির্ধারিত গুদাম ছাড়া অন্যত্র গম নামানোর সুযোগ নেই। পুলিশ খাদ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে নথি ও তথ্য যাচাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।