Web Analytics

হজযাত্রীদের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধায় বাংলাদেশ ব্যাংক আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর, শুক্রবার ও শনিবার, সারা দেশের সংশ্লিষ্ট ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে। এ নির্দেশনা হজের অর্থ গ্রহণকারী ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখার জন্য প্রযোজ্য।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২০ সেপ্টেম্বরের একটি চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে। বুধবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুযোগ বাড়াতেই নির্ধারিত দুই দিন শাখাগুলো খোলা রাখতে হবে।

স্বাভাবিক ব্যাংকিং সময় শেষ হওয়ার পরও কোনো হজযাত্রী টাকা জমা দিতে এলে তাঁর অর্থ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে বলা হয়েছে। হজযাত্রী যতক্ষণ শাখায় উপস্থিত থাকবেন, ততক্ষণ নিরাপত্তা নিশ্চিত করে টাকা গ্রহণ করতে হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।