Web Analytics

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে উদ্বেগ জানিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে চিঠি দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা ও অভিবাসন নীতিমালা বিশ্বকাপ চলাকালে বিদেশি সমর্থক, সাংবাদিক ও শ্রমিকদের চলাচল ও কাজের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে পারে। স্পোর্ট অ্যান্ড রাইটস অ্যালায়েন্স জানিয়েছে, এমন বৈশ্বিক আসরে অংশ নিতে আসা সবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

২০২৬ সালের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপ আয়োজন করবে, যেখানে ১৬টি শহরে ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ভিসা ও ভ্রমণসংক্রান্ত কড়াকড়ি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রশাসন সফলভাবে বিশ্বকাপ আয়োজনের দিকেই মনোযোগ দিচ্ছে। মুখপাত্র ডেভিস ইঙ্গল বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি বিশ্বকাপ চান যেখানে ইতিহাসের অন্যতম সেরা নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে, আয়োজক শহরগুলো এখনো মানবাধিকার পরিকল্পনা প্রকাশ না করায় ঝুঁকি রয়ে গেছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ না নিলে আয়োজন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।