Web Analytics

হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর এলাকায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে বিজয় মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে খেলছিল, তখন এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে শহরতলীর দুর্লভপুর এলাকা থেকে পুলিশ বিজয় মিয়াকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির পিতা প্রবাসে কর্মরত। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী পক্ষ বিষয়টি মীমাংসা করে চাপা দেওয়ার চেষ্টা চালায় এবং শিশুটির পরিবারকে বিভিন্নভাবে চাপ দেয়। শিশুটির মা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, হাসপাতালে গিয়ে শিশুটির জবানবন্দি নেওয়া হয়েছে এবং গ্রেপ্তারকৃত বিজয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং শনিবার তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।