Web Analytics

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ার পর চকরিয়া-পেকুয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার রাতে নিজের ভেরিফাইয়েড ফেসবুক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা জানান এবং কঠিন নির্বাচনী লড়াইয়ে ভোটারদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, এই বিজয় কেবল তার নয়, বরং সকলের যারা তাকে বিশ্বাস করেছেন, পাশে থেকেছেন এবং মূল্যবান ভোট দিয়ে আস্থা রেখেছেন। প্রতিটি ভোটারের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, তিনি এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে মতাদর্শিক ভিন্নতা ও সুস্থ বিতর্ক থাকবে, কিন্তু দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকবে। তিনি নতুন গণতান্ত্রিক যাত্রায় শ্রম, মেধা ও সাহস দিয়ে পাশে থাকা সবাইকে অভিনন্দন জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।