Web Analytics

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সহায়তা করতে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও রুহুল কবির রিজভী আহমেদসহ ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী পাঁচজন মন্ত্রীর পদমর্যাদায় এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন।

মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্তরা হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন এবং রেহানা আসিফ আসাদ।

রাষ্ট্রপতির আদেশে প্রকাশিত এই প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন সরকারের অধীনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে গঠিত হলো।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।