Web Analytics

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন স্বপনকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার বিকেলে সৌদি আরব থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর স্বপন কিছুদিন পলাতক ছিলেন এবং পরে সৌদি আরবে দুই ভাইয়ের কাছে চলে যান। তার বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলা অন্তর্ভুক্ত। বিমানবন্দর পুলিশ চাটখিল থানাকে তার আটকের বিষয়টি জানিয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মন্নাফ জানান, স্বপনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে চাটখিল থানায় হস্তান্তর করা হবে। যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।