Web Analytics

ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে ৭৩৬টি সামরিক অভিযান চালানো হয়েছে। শনিবার ইয়েমেন সেনাবাহিনী জানায়, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের আওতায় পরিচালিত এসব হামলায় ৩০৭ জন হুথি যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন বলে তাদের দাবি। অভিযানে ৬৮টি সামরিক যান ও অস্ত্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়। তবে হতাহতদের মধ্যে কতজন নিহত এবং কতজন আহত, তা উল্লেখ করা হয়নি।

পশ্চিমা সমর্থিত সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হুথিদের কমান্ড সেন্টার, সেনা সমাবেশ, অতিরিক্ত সেনা ও রসদবাহী বহর, অস্ত্রের গুদাম এবং সরবরাহপথ লক্ষ্য করে অভিযান চালানো হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে একটি কমান্ড সেন্টার, ভারী অস্ত্রের অবস্থান এবং পরিত্যক্ত একটি হোটেলে থাকা অস্ত্রের গুদামে হামলার কথাও জানিয়েছে সেনাবাহিনী। এসব দাবির বিষয়ে হুথিরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সেনাবাহিনীর অভিযোগ, হুথিরা হোটেলটিকে পর্যবেক্ষণকেন্দ্র ও গোলাবর্ষণের স্থান হিসেবে ব্যবহার করছিল এবং সেখান থেকে আবাসিক এলাকা হুমকির মুখে রাখা ও তাইজ শহরের অবরোধ বজায় রাখার চেষ্টা চলছিল। তাইজে এখনো সংঘর্ষ চলছে। শহরের কেন্দ্র সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও হুথিরা সম্প্রতি গ্রামীণ ও উপকূলীয় এলাকায় অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে হুথিরা উত্তর ও পশ্চিম ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।