Web Analytics

সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর ৪০০ শতাংশ পর্যন্ত বাড়ানো এবং লিখিত পরীক্ষার পাস নম্বর কমানোর প্রস্তাবিত বিধিমালা পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

বিক্ষোভকারীরা ভাইভা কোটা, বৈষম্য ও তদবিরভিত্তিক নিয়োগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। আইন বিভাগের শিক্ষার্থী আবু ইয়াকুব সিদ্ধান্তটিকে অযৌক্তিক আখ্যা দিয়ে বলেন, ভাইভা নম্বর বাড়ালে সুপারিশ ও সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের পর আবার বৈষম্য মেনে নেওয়া যাবে না।

মলিকিউলার বায়োলজি ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী নূর মোহাম্মদ বলেন, ভাইভার নম্বর ২০ থেকে ৫০ করায় প্রভাবশালী আত্মীয়স্বজন থাকা ব্যক্তিরা সুবিধা পাবেন। তিনি সরকারকে সিদ্ধান্তটি প্রজ্ঞাপন না করার আহ্বান জানান। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান প্রস্তাবটিকে অদূরদর্শী ও মেধাধ্বংসী বলে উল্লেখ করে সারা দেশের শিক্ষার্থীদের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।