Web Analytics

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে শনিবার বন্দুকধারীর অতর্কিত গুলিতে অন্তঃসত্ত্বা এক নারী ও দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীরও মৃত্যু হয়েছে। হামলার কারণ, নিহতদের পরিচয় এবং সন্দেহভাজন বন্দুকধারী সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ।

এরি পুলিশপ্রধান রিক লোরো বলেন, ২৮ বছরের বেশি সময়ের কর্মজীবনে তিনি এমন ঘটনা দেখেননি। তাঁর ভাষ্য অনুযায়ী, শহরবাসী যে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়েছে, এরি শহরে এর আগে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তাঁর মনে হয় না।

রিক লোরো জানান, বন্দুকধারী একটি বাড়িতে ঢোকার পর বাইরে বেরিয়ে এসে দুই নারীকে গুলি করেন। ওই দুই নারীকে বিচলিত অবস্থায় দেখা যায় এবং তারা প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে এদিক-ওদিক হাঁটছিলেন। পুলিশ পেরি স্ট্রিটের ওই বাড়ির দ্বিতীয় তলায় সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজে পায়। পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এরির বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিয়ে মেয়র দারিয়া ডেভলিনকে সার্বিক সহায়তার কথা জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।