Web Analytics

গত ২৫ বছর ধরে যুক্তরাষ্ট্র একটি ‘স্থায়ী যুদ্ধ’ পরিস্থিতির মধ্যে রয়েছে, যার ফলে দেশটির প্রতিরক্ষা ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো ড্যান গ্রেজিয়ার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন কোম্পানি ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট অনেকেই উচ্চ প্রতিরক্ষা বাজেটে অভ্যস্ত হয়ে পড়েছেন, যা থেকে বেরিয়ে আসা সহজ নয়।

তার মতে, উচ্চ প্রতিরক্ষা ব্যয় বজায় রাখার অন্যতম উপায় হলো নতুন যুদ্ধে জড়িয়ে পড়া। তিনি উল্লেখ করেন, ইরান যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও বোমাগুলো পুনরায় তৈরি করতে হবে, যা লকহিড মার্টিন ও আরটিএক্স-এর মতো অস্ত্র উৎপাদনকারী কোম্পানির জন্য লাভজনক সুযোগ তৈরি করছে। এই প্রবণতা মার্কিন অস্ত্র ব্যবসায়ীদের জন্য বড় আয়ের উৎসে পরিণত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘস্থায়ী সামরিক ব্যয় মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক অবস্থান তৈরি করে চলেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।