তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান টেলিফোনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। তারা যুদ্ধ বন্ধে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক এবং আগামী দিনের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র–ইসরাইলের বিমান হামলায় ইরানে তিন হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। গত সপ্তাহে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার আগে তেহরান ইসরাইল, ইরাক, জর্ডানসহ উপসাগরীয় দেশগুলোতে মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফা সরাসরি বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি আরব ও তুরস্ক সফর করবেন। আনাদোলুর বরাতে বলা হয়েছে, পাকিস্তানের আমন্ত্রণে খুব শিগগিরই দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।