Web Analytics

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নতুন অধ্যাদেশ জারি করে দেশের সব বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) সরাসরি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নিয়ন্ত্রণে এনেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে ‘বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান।

অধ্যাদেশ অনুযায়ী, ১৯৯৬ সালের আইন বাতিল করা হয়েছে এবং সেই আইনের অধীনে প্রতিষ্ঠিত সব বেসরকারি ইপিজেড এখন থেকে ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০’-এর অধীনে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গণ্য হবে। আগের লাইসেন্সগুলো বহাল থাকবে এবং বন্ডেড ও রেয়াতি সুবিধাগুলোও অব্যাহত থাকবে। পূর্বের গভর্নর বোর্ড ও নির্বাহী সেল বিলুপ্ত করে তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেজা-তে স্থানান্তর করা হয়েছে। চলমান মামলাগুলোও এখন থেকে বেজা’র নামে চলবে।

সরকার জানিয়েছে, ১৯৯৬ সালের আইনটি বিনিয়োগ ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে প্রণীত হলেও বর্তমান প্রেক্ষাপটে তা রহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।