Web Analytics

ওপেনএআইয়ের সান ফ্রান্সিসকো কার্যালয়ে গোপন অডিও রেকর্ডিং যন্ত্র বসানোর অভিযোগে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ৩৫ বছর বয়সী আবদুল রহমান আলফোজানকে ৯ অক্টোবর গ্রেপ্তার করা হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর ওপেনএআইয়ের কর্মীরা প্রতিষ্ঠানটির সান ফ্রান্সিসকো দপ্তরের একটি কক্ষে যন্ত্রটি খুঁজে পান।

এফবিআইয়ের অভিযোগ, আলফোজান গুরুত্বপূর্ণ বৈঠকের কথাবার্তা শোনার উদ্দেশ্যে কার্যালয়ে যন্ত্রটি বসিয়েছিলেন। তবে ওপেনএআই জানিয়েছে, তাদের গোপন প্রযুক্তিগত তথ্য বা গ্রাহকদের তথ্য চুরি হয়েছে—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বিচার বিভাগের প্রকাশিত তথ্য অনুসারে, যন্ত্রটি কক্ষের একটি টেলিভিশনের পেছনে ইউএসবি সংযোগে লাগানো ছিল। বাইরে থেকে সহজে শনাক্ত করা ঠেকাতে সেটি টিস্যু পেপারের মধ্যে লুকানো হয়েছিল বলে অভিযোগ। ওই কক্ষে গুরুত্বপূর্ণ প্রযুক্তি, নতুন পণ্য তৈরির পরিকল্পনা, ব্যবসায়িক কৌশল ও ভবিষ্যৎ প্রকল্প নিয়ে আলোচনা হতো। তদন্তকারীরা গোপনে কথাবার্তা রেকর্ডের চেষ্টার কারণ খতিয়ে দেখছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।