Web Analytics

সংযুক্ত আরব আমিরাত ইরানের ওপর হামলা বন্ধের শর্তে দেশটিকে সর্বোচ্চ ২০ বিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চারটি সূত্রের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার জবাবে ইরান আমিরাতে একাধিক হামলা চালানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুটি আঞ্চলিক সূত্র জানায়, প্রাথমিকভাবে ১০ বিলিয়ন ডলার ছাড়তে রাজি হয়েছে আমিরাত, যার মধ্যে ৩ বিলিয়নের বেশি ইতোমধ্যে দেওয়া হয়েছে।

আরও দুটি সূত্র জানায়, ইরান হামলা বন্ধ রাখলে মোট অর্থের পরিমাণ ২০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। অর্থটি আমিরাতের নিজস্ব নাকি ইরানের আটকে থাকা সম্পদ, তা নিশ্চিত নয়। আমিরাতের এক কর্মকর্তা বলেন, তারা উত্তেজনা কমিয়ে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছেন।

সূত্রগুলো জানায়, এই পদক্ষেপে যুক্তরাষ্ট্র ও ইরান কেউই নিজেদের সীমা অতিক্রম না করে সংঘাত নিরসনের পথ পেয়েছে। চুক্তির অংশ হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করবে এবং দুই দেশের মধ্যে গোয়েন্দা ও অর্থনৈতিক সহযোগিতা পুনর্গঠিত হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।