Web Analytics

পিউ রিসার্চ সেন্টারের মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। গবেষণাটিতে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত ২০১টি দেশ ও অঞ্চলে ধর্মীয় জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে, যেখানে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ বাস করে। পূর্বাভাসে উভয় ধর্মের অনুসারী বাড়লেও মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ার কথা বলা হয়েছে।

প্রতিবেদনটি মুসলিম নারীদের তুলনামূলক উচ্চ জন্মহারকে দ্রুত বৃদ্ধির প্রধান কারণ হিসেবে তুলে ধরেছে। মুসলিম নারীরা গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দেন, আর খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে হার ২ দশমিক ৫। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধিতে মুসলিম জনগোষ্ঠীতে প্রায় ১৬০ কোটি এবং খ্রিষ্টান জনগোষ্ঠীতে প্রায় ৭৯ কোটি ২০ লাখ মানুষ যুক্ত হতে পারে। ধর্ম পরিবর্তনের প্রভাবে মুসলিমদের নিট সংখ্যা প্রায় ৮০ লাখ কমলেও খ্রিষ্টানদের ক্ষেত্রে ক্ষতি প্রায় ১০ কোটি ৫০ লাখ হতে পারে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেই মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বড় অংশ ঘটবে বলে পিউর পূর্বাভাস। পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। তবে আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধ মানুষের ধর্মীয় পরিচয়ে পরিবর্তন আনতে পারে বলে গবেষণা প্রতিষ্ঠানটি সতর্ক করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।