Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক পারমাণবিক প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রস্তাবের প্রথম বাক্যই গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের দাবি, ইরান আগে সম্পূর্ণভাবে পারমাণবিক কার্যক্রম বন্ধে সম্মত হয়েছিল, কিন্তু এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। তিনি আরও জানান, তেহরান একসময় সমৃদ্ধ ইউরেনিয়াম বা নিউক্লিয়ার ডাস্ট ত্যাগে রাজি হয়েছিল, পরে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসে। তবে তিনি আশা প্রকাশ করেন, ইরান শেষ পর্যন্ত আবারও সম্মত হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি বর্তমানে আলোচনার এজেন্ডায় নেই এবং পরবর্তী ধাপে তা আলোচিত হবে। ইরান বরাবরই দাবি করে আসছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, তবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছে।

ট্রাম্প আরও বলেন, প্রায় এক মাসের মতো যুদ্ধবিরতি ছিল, যা কার্যকর অবরোধের কারণেই সম্ভব হয়েছে। এর আগে তিনি সামাজিক মাধ্যমে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু হতে পারে বলে ইঙ্গিত দেন, যা ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও উত্তেজনা বাড়ার ইঙ্গিত দেয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।