Web Analytics

পাকিস্তান সরকার জানিয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে চিকিৎসার জন্য কারাগার থেকে হাসপাতালে নেওয়া হবে। তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। দেশটির পার্লামেন্টের বাইরে শুক্রবার থেকে শুরু হওয়া অবস্থান ধর্মঘটের মুখে সরকার এ সিদ্ধান্ত নেয়। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খানের সঙ্গে বিরোধীদলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস ও মাহমুদ খান আছাকজাই ধর্মঘটে যোগ দেন।

অন্যদিকে খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ও অন্যান্য পিটিআই নেতা খাইবারপাখতুনখোয়া হাউসে পৃথক বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, যেখানে পুলিশ মোতায়েন রয়েছে। তারা ঘোষণা দেন, ইমরান খানের চোখের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তর না করা পর্যন্ত ধর্মঘট চলবে। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার সামাজিক মাধ্যমে জানান, বিশেষজ্ঞ চিকিৎসকেরা ইমরানের চোখের আরও পরীক্ষা করবেন এবং একটি বিস্তারিত প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে।

সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেন, ইমরান খানের শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে হাসপাতালে নেওয়া হবে এবং একজন কারাবন্দি হিসেবে তার সব মানবাধিকার নিশ্চিত করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।