Web Analytics

জার্মানির মন্ত্রিসভা ১৩ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার নতুন নীতিমালা অনুমোদন করেছে। বুধবার অনুমোদিত পরিকল্পনাটি ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট বিধিমালা কার্যকর না হওয়া পর্যন্ত জাতীয় পর্যায়ে চালুর কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না এই বয়সীরা। তবে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি থাকবে।

নীতিমালাটির লক্ষ্য শিশু-কিশোরদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া, তাদের ডিজিটাল দক্ষতা বাড়ানো এবং ডিজিটাল জগতে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা। গত মাসে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিশন ৫৬টি সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দেওয়ার পর এ নীতিমালা তৈরি করা হয়। শিক্ষামন্ত্রী ও পরিবারবিষয়ক মন্ত্রী কারিন প্রিন বলেন, বিশ্লেষণের পর্যায় শেষ হয়েছে এবং এখন বাস্তবায়নের সময়।

১৩ থেকে ১৮ বছর বয়সীদের জন্য বয়সভেদে পৃথক বিধিনিষেধ নির্ধারণের পরিকল্পনা রয়েছে। ২০২৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল পরিচয়পত্র ব্যবস্থার স্থানীয় সংস্করণ ‘ডি-ইউ’র মাধ্যমে নির্ভরযোগ্য বয়স যাচাই চালুর পরিকল্পনাও করেছে জার্মানি। দেশটি ইইউর কিডস অ্যাক্ট নিয়ে আলোচনায় অ্যালগরিদমভিত্তিক সুপারিশ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখা এবং অনবরত স্ক্রল ও বারবার ব্যবহার উৎসাহিতকারী ফিচার নিয়ন্ত্রণের প্রস্তাব দেবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।