Web Analytics

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। সকাল ৯টার দিকে ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কর্মস্থলে যাওয়ার পথে রাস্তার পাশে একটি গাছ থেকে কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়ার চেষ্টা করছিলেন। এ সময় বাঁশটি অসাবধানতাবশত উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, শতাব্দী চাকমাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তার হাতে হালকা পোড়ার দাগ ছিল। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত শতাব্দী চাকমা রামহরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং রাঙ্গামাটি পৌরসভার সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।