নতুন সরকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং এম রশিদুজ্জামান মিল্লাত বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দের বন্যা বইছে। জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ মিষ্টি বিতরণ, দোয়া মাহফিল ও আনন্দ মিছিলের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
জামালপুর শহরসহ দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও ইসলামপুর এলাকায়ও একইভাবে আনন্দ-উল্লাস দেখা গেছে। বিকেলে মিল্লাতের শপথ গ্রহণের পর বিএনপি নেতাকর্মীরা শুকরিয়া আদায়ে দোয়া মাহফিলের আয়োজন করেন। রাতে প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার তালিকায় নজরুল ইসলাম খানের নাম ঘোষণার পর আনন্দ আরও বেড়ে যায়।
জামালপুরবাসী আশা প্রকাশ করেছে, দুই কৃতী সন্তান সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ায় জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং নতুন বিএনপি সরকারের অধীনে এলাকাটি বিশেষ গুরুত্ব পাবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।