Web Analytics

বিজ্ঞানীরা থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে আবিষ্কৃত জীবাশ্ম থেকে বিশাল আকৃতির নতুন এক ডায়নোসর প্রজাতি শনাক্ত করেছেন, যার নাম ‘নাগাটাইটান’। আনুষ্ঠানিক নাম ‘নাগাটাইটান চ্যায়াফুমেনসিস’। এটি ১০০ থেকে ১২০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বিচরণ করত, যা টাইরানোসরাস রেক্সের প্রায় ৪০ মিলিয়ন বছর আগের। ২৭ মিটার লম্বা ও ২৭ টন ওজনের এই তৃণভোজী সরোপড দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডায়নোসর।

এক দশক আগে থাইল্যান্ডের চ্যায়াফুম প্রদেশের একটি পুকুরের পাশে জীবাশ্মগুলো পাওয়া যায়। যুক্তরাজ্য ও থাইল্যান্ডের গবেষকরা যৌথভাবে এই প্রজাতি শনাক্ত করেন। গবেষণাটি ‘সায়েন্টিফিক রিপোর্টস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এবং এর নেতৃত্ব দেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের থাই পিএইচডি গবেষক থিতিওত সেথাপানিসাকুল। গবেষকেরা মনে করছেন, এটি থাইল্যান্ডের “শেষ টাইটান”, কারণ জীবাশ্মগুলো ডায়নোসর বহনকারী সবচেয়ে নবীন শিলাস্তরে পাওয়া গেছে।

এই আবিষ্কার প্রাচীন জলবায়ু পরিবর্তন কীভাবে বিশাল ডায়নোসরের বিকাশে ভূমিকা রেখেছিল তা বোঝার ক্ষেত্রে সহায়তা করবে। গবেষকেরা উল্লেখ করেছেন, নাগাটাইটান এমন এক সময়ে বাস করত যখন বৈশ্বিক উষ্ণতা ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বাড়ছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।