Web Analytics

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, কবি, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)। শুক্রবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। বিএজের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাছান স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান এই শোক জানান।

বিবৃতিতে বলা হয়, ষাটের দশকের অন্যতম প্রধান কণ্ঠস্বর আল মুজাহিদী ছিলেন সাংবাদিকতা ও সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। তাঁর মৃত্যু দেশের সাহিত্য ও সংবাদপত্র জগতে অপূরণীয় ক্ষতি ডেকে এনেছে। তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং নতুন প্রজন্মের লেখক ও সাংবাদিকদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিএজে নেতৃবৃন্দ জানান, আল মুজাহিদী ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন বীর সৈনিক এবং ২০০৩ সালে সাংবাদিকতা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকে ভূষিত হন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।