Web Analytics

ন্যাটো মহাসচিব মার্ক রুটে বুধবার তুরস্কের প্রতিরক্ষা শিল্প থেকে শেখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশটি একটি প্রতিরক্ষা শিল্প বিপ্লবের মধ্য দিয়ে গেছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এর দ্রুত অগ্রগতি অন্যদের জন্য উদাহরণ হতে পারে। আঙ্কারাভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান আসেলসানের সদর দপ্তরে বক্তব্য রাখতে গিয়ে রুটে জানান, উদ্ভাবনের পাশাপাশি উৎপাদন বাড়ানো ন্যাটোর অন্যতম অগ্রাধিকার এবং জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে এই বিষয়গুলো গুরুত্ব পাবে।

রুটে বলেন, শুধু প্রতিরক্ষা ব্যয় বাড়ালেই নিরাপত্তা নিশ্চিত হবে না; বরং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, গোলাবারুদ, রাডার ও মহাকাশ প্রযুক্তির উৎপাদন বাড়াতে হবে। তিনি আসেলসানকে আরও দ্রুত উদ্ভাবন ও উৎপাদনের আহ্বান জানান এবং উল্লেখ করেন যে ইউরোপ ও উত্তর আমেরিকার প্রায় একশ’ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প অপরিহার্য।

তিনি আরও বলেন, ন্যাটো জোটের মধ্যে সহযোগিতা বাড়ছে এবং তুরস্কের প্রতিরক্ষা কোম্পানিগুলো ইউরোপের বিভিন্ন দেশে তাদের কার্যক্রম ও রপ্তানি সম্প্রসারণ করছে। রুটে আলাস্কা থেকে আঙ্কারা পর্যন্ত সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।