সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে বিবাহের পাঁচ মাস পর স্বামী মাহফুজ (২০) ও স্ত্রী মনিকা বেগম (১৮) একসঙ্গে বিষপান করে আত্মহত্যা করেছেন। রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। মাহফুজের পিতা আজিজুর রহমান জানান, জমিতে কাজ শেষে বাড়ি ফিরে তিনি রান্নাঘরে ছেলে ও পুত্রবধূকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মনিকাকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর অবস্থায় মাহফুজকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহফুজ পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিলেন এবং প্রেমের সম্পর্কের পর মনিকাকে বিয়ে করেন। উভয় পরিবারই পরবর্তীতে বিয়েটি মেনে নেয়। দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, বিষপানের কারণ এখনও জানা যায়নি এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।