Web Analytics

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা বলেছেন, ভারতের চলমান তরুণদের সরকারবিরোধী আন্দোলন বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান থেকে অনুপ্রেরণা পেয়েছে। মঙ্গলবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি সংগঠনটির ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলন উপলক্ষে শুভেচ্ছা ও সংহতি জানান।

নেহা বোরা বলেন, ভারতজুড়ে চলমান জেন-জি আন্দোলন মূলত বাংলাদেশকে দেখেই শুরু হয়েছে। তাঁর ভাষ্যে, বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ভারতের তরুণদের পথ দেখিয়েছে এবং তারা সেই আন্দোলনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছে।

তিনি বলেন, বর্তমানে ভারতে যে বিক্ষোভ চলছে, তার উদ্দেশ্যও গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতি সংহতি জানিয়ে নেহা বোরা আশা প্রকাশ করেন, দুই পক্ষ মিলিতভাবে আরও ভালো দক্ষিণ এশিয়া গড়ে তুলতে পারবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।