Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান সতর্ক করেছে যে, তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পাল্টা আঘাত হানা হবে। বিশ্লেষকদের মতে, এই হুমকির প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে উপসাগরীয় বড় শহরগুলোতে, যেখানে বিদ্যুৎ গ্রিড পরস্পরের সঙ্গে সংযুক্ত।

জিসিসি দেশগুলোর এই আন্তঃসংযুক্ত বিদ্যুৎ ব্যবস্থা এক দেশের বিপর্যয়কে দ্রুত অন্য দেশে ছড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা এটিকে সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে দেখছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের মতো দেশে বিদ্যুৎ সরবরাহ শুধু গৃহস্থালি নয়, শিল্প, পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থার জন্যও অপরিহার্য। এছাড়া, এই অঞ্চলের সুপেয় পানির বেশিরভাগই আসে বিদ্যুৎনির্ভর ডেসালিনেশন প্ল্যান্ট থেকে। ফলে বিদ্যুৎ ব্যাহত হলে পানি সরবরাহও বিপর্যস্ত হয়ে মানবিক সংকট তৈরি হতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরান এই হুমকির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশে বার্তা দিচ্ছে যে, সংঘাত বাড়লে তার খরচ পুরো অঞ্চলকেই বহন করতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।