Web Analytics

সুদানের আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) তিন কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এল ফাশেরে ১৮ মাস ধরে চলা অবরোধ ও দখলে তাদের ভূমিকার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, অবরোধ চলাকালে আরএসএফ জাতিগত হত্যা, নির্যাতন, অনাহার ও যৌন সহিংসতার মতো অপরাধে জড়িত ছিল। আরএসএফের বিরুদ্ধে পরিকল্পিত ও ব্যাপক হত্যাযজ্ঞের অভিযোগও আনা হয়েছে।

২০২৫ সালের অক্টোবরে দারফুরের আল‑ফিশার শহর দখলের পর আরএসএফ যোদ্ধারা পদ্ধতিগত হত্যাকাণ্ড, আটক এবং যৌন সহিংসতা চালায় বলে মার্কিন ট্রেজারি বিভাগ জানায়। গ্রুপটির বিরুদ্ধে বহু লাশ পুড়িয়ে গণহত্যার প্রমাণ নষ্ট করার অভিযোগও রয়েছে।

আরএসএফের দখলের পর অক্টোবরের শেষ নাগাদ এলাকাটি থেকে লক্ষাধিক মানুষ পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে, যা সেখানে তীব্র মানবিক সংকটের ইঙ্গিত দেয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।