Web Analytics

পাকিস্তান জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক মাসুদ গাউস আইজাজী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার ছাত্রশিবিরের ফেসবুক পেজে জানানো হয়, সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে মাসুদ গাউস আইজাজী ছাত্রশিবিরের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সাক্ষাৎ শেষে নূরুল ইসলাম সংগঠনের পক্ষ থেকে অতিথির হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।