Web Analytics

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও সরকারের ‘এসপায়ার টু ইনোভেট’ (এটুআই) প্রোগ্রামের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। এর লক্ষ্য হলো বিএমইউ-তে কাগজবিহীন প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়ন এবং তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উন্নত চিকিৎসা সেবা প্রদান।

চুক্তির আওতায় বিএমইউ-এর চিকিৎসা, শিক্ষা ও গবেষণার আর্থিক লেনদেনকে সহজ ও স্বচ্ছ করতে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু করা হবে। বিশ্ববিদ্যালয়ের ফি ও বিল সংগ্রহের প্রক্রিয়া এটুআই-এর ‘একপে’ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা হবে, যার মাধ্যমে নাগরিকরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং এজেন্ট ব্যাংকিং ব্যবহার করে যেকোনো সময় ফি পরিশোধ করতে পারবেন। এই উদ্যোগ বিএমইউ-তে ক্যাশলেস কার্যক্রম বাস্তবায়ন ও ভোগান্তি হ্রাসে সহায়ক হবে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই ডিজিটাল রূপান্তর বিএমইউ-কে একটি আধুনিক ও স্মার্ট চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে এবং রোগীদের সুবিধা বৃদ্ধি করবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।