Web Analytics

জ্যোতির্বিজ্ঞানীরা নেপচুনের কক্ষপথের বাইরে একটি রহস্যময় দূরবর্তী মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন, যা নতুন বামন গ্রহ হতে পারে। বস্তুটির অস্থায়ী নাম দেওয়া হয়েছে ২০২৬ ইডি১৩৮। যুক্তরাষ্ট্রের ভেরা সি. রুবিন অবজারভেটরির পর্যবেক্ষণে এটি ধরা পড়ে। চলতি সপ্তাহের শুরুতে ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেনে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্ল্যানেটারি সায়েন্সেস বিভাগের সম্মেলনে আবিষ্কারটির ঘোষণা দেওয়া হয়। বস্তুটি সূর্য থেকে প্রায় ৪৩০ কোটি মাইল দূরে কুইপার বেল্টে অবস্থিত।

চলতি মাসের শুরুতে ম্যাসাচুসেটসের সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকসের জ্যোতির্পদার্থবিদ ম্যাথিউ হলম্যান রুবিন অবজারভেটরির স্বয়ংক্রিয় পর্যবেক্ষণের তথ্য বিশ্লেষণ করেন। কোটি কোটি চলমান মহাজাগতিক বস্তুর অবস্থান শনাক্তে তৈরি বিশেষ কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে তিনি উজ্জ্বল কিন্তু অত্যন্ত দূরের বস্তুটি খুঁজে পান। বিজ্ঞানীদের হিসাবে, এটি পৃথিবীর তুলনায় সূর্য থেকে প্রায় ৪৬ গুণ দূরে; নেপচুনের দূরত্ব প্রায় ৩০ গুণ।

বিজ্ঞানীদের ধারণা, ইডি১৩৮-এর ব্যাস প্রায় ৩৭০ থেকে ৯৩০ মাইল হতে পারে। জ্যোতির্বিজ্ঞানী পেদ্রো বার্নারদিনেলি বলেন, আকারে বড় হওয়ায় বস্তুটি গোলাকার হওয়ার কথা, তাই একে সম্ভাব্য বামন গ্রহ ধরা হচ্ছে। তবে চূড়ান্ত স্বীকৃতির জন্য আরও পর্যবেক্ষণ প্রয়োজন। আগামী দশ বছরে রুবিন অবজারভেটরি নেপচুনের বাইরে প্রায় ৩২ হাজার বস্তু শনাক্ত করতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।