Web Analytics

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট ট্রাক টার্মিনালের পাশের একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে শিবালয় থানা পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম শটগান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ধরনের শটগান পুলিশ সদস্যরা ব্যবহার করেন। তবে উদ্ধার করা অস্ত্রটি পুলিশের ব্যবহৃত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, শটগানটি ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় কোনো এক থানা থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান ওসি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।