Web Analytics

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা সড়কে নবনির্মিত একটি সেতুর সংযোগ সড়ক উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ও কাজের গুণগত মান ঠিক না থাকায় বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশ দেবে গেছে। প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী ও যানবাহন এই সড়ক ব্যবহার করে, ফলে হঠাৎ এমন পরিস্থিতিতে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

এলাকাবাসীর তথ্যমতে, সড়কের বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে গর্ত তৈরি হয়েছে এবং পার্শ্ববর্তী অংশ নিচে নেমে গেছে। তারা বলেন, ঢাল সুরক্ষা, নিষ্কাশন ব্যবস্থা ও মাটি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ২০২৩–২৪ অর্থবছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বৃহত্তর চট্টগ্রাম পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প–৩ এর আওতায় ৩ কোটি ৪৯ লাখ টাকায় কনসুলেন্ট ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স প্রতিষ্ঠানটি সেতুটি নির্মাণ করে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি জানান, বিষয়টি ইউপি সদস্যের মাধ্যমে জেনেছেন এবং দ্রুত সংস্কার করা হবে। উপজেলা প্রকৌশলী বলেন, বৃষ্টির পানির কারণে ভাঙন হয়েছে এবং বৃষ্টি কমলে সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।