Web Analytics

নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা। সংস্থাটি এক বিবৃতিতে এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও ‘সন্ত্রাসী ও বর্বরোচিত আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে। আল জাজিরার উদ্ধৃত বিবৃতিতে বলা হয়, ডারখোভিন কেন্দ্র ইরানি জাতির মর্যাদা ও বৈজ্ঞানিক আত্মনির্ভরতার প্রতীক।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার সন্ধ্যায় বিমান হামলা শুরু হয়। এতে ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়। যুক্তরাষ্ট্র জানায়, হামলার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রতি ইরানের হুমকি কমানো এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার দায়ীদের শাস্তি দেওয়া। গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার পর উভয় পক্ষের হামলা বেড়েছে।

এদিকে ইরানের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি সতর্ক করে বলেছেন, যেকোনো আগ্রাসনের জবাব হবে ‘চূড়ান্ত ও বিধ্বংসী’। তিনি ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর ঐক্য জোরদারের অঙ্গীকার করেন এবং যুক্তরাষ্ট্রকে আগের যেকোনো সংঘাতের চেয়ে বড় মূল্য দিতে হবে বলে সতর্ক করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।