Web Analytics

অধিকৃত পশ্চিম তীরের আল-লুব্বান আশারকিয়া গ্রামের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, চলন্ত যানবাহনে পাথর নিক্ষেপের অভিযোগে তিনজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে একজন নিহত এবং আরেকজন গুলিবিদ্ধ হন।

ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সেনারা তিন ব্যক্তিকে পাথর ছোড়ার সময় দেখতে পেয়ে গুলি চালায়। আলজাজিরা সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির পরিচয় বা আহত ব্যক্তির অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে এমন সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটে।

ঘটনাটি নিয়ে স্থানীয় বা সরকারি কোনো প্রতিক্রিয়া বা তদন্তের তথ্য এখনো জানা যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।