Web Analytics

বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তিনি পূর্ববর্তী বোর্ড চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীনের স্থলাভিষিক্ত হয়েছেন। মন্ত্রণালয়ের আজকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী তিন বছরের জন্য বোর্ডটি গঠন করা হয়েছে। বাসসের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে এই বোর্ড গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আইনটির ৬ ধারার বিধান অনুযায়ী বোর্ড দায়িত্ব পালন করবে এবং আদেশ জারির তারিখ থেকেই এর কার্যক্রম শুরু হবে।

আবদুল হাই শিকদার কবিতা, প্রবন্ধ, গবেষণা ও সাংবাদিকতায় দীর্ঘদিন কাজ করেছেন। তিনি বাসসের ফিচার বিভাগের প্রধান এবং নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১২ সদস্যের পরিচালনা বোর্ডে সরকারি প্রতিনিধি, বাসসের কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের পেশাজীবীরা রয়েছেন। তাদের মধ্যে মতিউর রহমান চৌধুরী, শামছুল হক জাহিদ, মোজাম্মেল হক, মো. শাহ আজিজুর রহমান, মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও দিদারুল আলম রয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।