Web Analytics

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তীব্র জ্বালানি সংকটে চলতি মৌসুমের বোরো ধানের সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনিয়মিত ডিজেল ও বিদ্যুৎ সরবরাহের কারণে কৃষকরা সময়মতো জমিতে পানি দিতে পারছেন না, ফলে ইরি ও বোরো উৎপাদনে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, নির্ধারিত সময়ে পানি না পেলে বোরো ধানের ফলন কমে যায় এবং ফসল চিটা হয়ে যায়। অনেকেই বাধ্য হয়ে বেশি দামে ডিজেল কিনছেন, এতে উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। কৃষক শামসুল আলম বলেন, আগে নির্দিষ্ট দামে সহজে ডিজেল পাওয়া যেত, এখন দুই-তিনগুণ দাম দিয়েও সময়মতো পাওয়া যাচ্ছে না, এতে চাষাবাদ হুমকির মুখে পড়েছে।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এ মৌসুমে রামগঞ্জে ৩ হাজার ৯১০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। জ্বালানি সংকট অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন ব্যাহত হতে পারে। উপজেলা কৃষি কর্মকর্তা ছাব্বির আহমেদ জানান, কৃষকদের সমস্যা সমাধানে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।