Web Analytics

বাংলাদেশ ব্যাংক ২০২৬-২৭ অর্থবছরে কৃষি ও পল্লি খাতে ব্যাংকগুলোর জন্য ৬০ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ১৭ আগস্ট প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর মো. মোস্তাকুর রহমান কৃষি ও পল্লি ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করেন। আগের অর্থবছরের ৩৯ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার তুলনায় নতুন লক্ষ্য ৫৩ দশমিক ৮৫ শতাংশ বেশি।

রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের জন্য ২০ হাজার ৪৯৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের জন্য ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা বরাদ্দের লক্ষ্য রাখা হয়েছে। প্রকৃত কৃষকের কাছে ঋণ পৌঁছাতে স্থানীয় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তার প্রত্যয়ন কৃষক কার্ডের তথ্য হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। কৃষক দলের সদস্যসংখ্যার নির্ধারিত সীমাও শিথিল করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণে নারী ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার এবং বিকল্প জামানত ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। হ্যাচারিতে পোনা, হাঁস-মুরগির বাচ্চা উৎপাদন ও উট পালন নীতিমালায় যুক্ত হয়েছে। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বীমা সুবিধার বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, এই অর্থায়ন খাদ্য উৎপাদন, কর্মসংস্থান, গ্রামীণ আয় এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।