Web Analytics

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের গর্বের বাহিনীকে দুর্বল করার গভীর ষড়যন্ত্র। শুক্রবার রাজধানীর এক হোটেলে ‘পিলখানা হত্যাকাণ্ড ও জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সম্মানে’ আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল। ‘নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস’ সংগঠনটি এ ইফতারের আয়োজন করে।

তিনি বলেন, পিলখানায় মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে জাতির প্রতিরক্ষা ও সার্বভৌমত্বে আঘাত করা হয়েছে। এরপরও বহু হত্যাকাণ্ড ঘটেছে, বিচারিক ও বিচারবহির্ভূতভাবে অনেক প্রিয় নেতা হারিয়েছেন। শাপলা চত্বরে আলেম-ওলামাদের হত্যার ঘটনাও তিনি স্মরণ করেন এবং নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

ডা. শফিকুর রহমান আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য আড়াল করতে ভুক্তভোগীদেরই দোষী করা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত দায়িত্ব পেলে ঘটনার সত্যিকারের বিচার নিশ্চিত করবে এবং প্রতিহিংসার রাজনীতি থেকে জাতিকে মুক্ত করার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।