Web Analytics

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত রাজধানীর মগবাজারের ‘নবীন ফ্যাশন’ নামের পাঞ্জাবির দোকানটি ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে হাতিরঝিল থানার ওসিকে তলব করে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আদালত ফৌজদারি কার্যবিধির ২৫ ধারা অনুযায়ী স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। এর আগে একদল লোক পুলিশসহ দোকানটি বন্ধ করে দেয় বলে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আদালত পুলিশের নির্লিপ্ত ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্তব্য করেন, এমন আচরণ জনমনে ভীতি সৃষ্টি করতে পারে। ওসিকে ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় আদালতে জমা দিতে বলা হয়েছে।

২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা নবীন ফ্যাশনের দোকান বন্ধ করে দেয় এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।