Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী নিরাপত্তাজনিত কারণে তার মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা করেছেন। মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি জানান, মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজে অবস্থিত অস্থায়ী অফিসের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এখন থেকে সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে।

তিনি ঢাকা-০৮ এলাকার জনগণ ও দেশের সকল সমর্থকদের নতুন অফিসে যোগাযোগের আহ্বান জানান। পাটওয়ারী বলেন, জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তাদের পথচলা অব্যাহত থাকবে।

তিনি আরও সতর্ক করেন, কেউ যদি পূর্ববর্তী স্থানে গিয়ে কোনো নিরাপত্তাজনিত ঝুঁকি বা ক্ষতির সম্মুখীন হন, তার দায়ভার ব্যক্তিগতভাবে নিতে হবে। সবাইকে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।