Web Analytics

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রয়োজনে দেশে আসার টিকিট দেওয়ার কথাও বলেন তিনি। শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলের চণ্ডীপাশা স্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী অভিযোগ করেন, মানুষ হত্যা করে পালিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, গুম-খুন এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নারী-শিশুর রক্ত ঝরানোর সঙ্গে জড়িতদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। পলাতকদের হ্যান্ডকাফ পরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারিও দেন তিনি।

স্থানীয়দের ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা প্রতিহত এবং সন্দেহজনক ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান চৌধুরী। তিনি বলেন, নান্দাইলে ১৮৬টি রাস্তা ইটের সোলিং করা হয়েছে এবং আরও ১০৪টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সাড়ে ১১ কোটি টাকা সড়ক সংস্কার অনুদান, গৃহহীনদের ৩৬টি ঘর এবং আরও ১০৪টি ঘর নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।