Web Analytics

ঢাকার তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। ফজরের নামাজের পর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ আযাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের সার্বিক নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাখাতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমিক, সুনাগরিক, লেখক ও গবেষক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।